Home জাতীয় অপরাধ সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, আড়াই টন তামার তার লুটের অভিযোগ
অপরাধআঞ্চলিক

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, আড়াই টন তামার তার লুটের অভিযোগ

Share
Share

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় ঢুকে নগদ টাকা ও প্রায় আড়াই টন তামার তার লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ৫৬ মিনিটে গ্রিল কাটার সরঞ্জাম নিয়ে ছয় ব্যক্তি কারখানার কার্যালয়ে প্রবেশ করেন। তাঁদের মধ্যে তিন থেকে চারজনের পরনে সাদা বোরকা ছিল।

ঘটনার পর শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা-পুলিশের সদস্যরা কারখানাটি পরিদর্শন করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, অন্য ডাকাতির ঘটনার তুলনায় ইউরো গ্যাস কারখানার ঘটনাটি অস্বাভাবিক মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজে ছয়জনকে কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। তাঁদের মধ্যে তিন থেকে চারজন বোরকা পরা ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কারখানা কর্তৃপক্ষের মৌখিক তথ্য অনুযায়ী, চার থেকে পাঁচ লাখ টাকা এবং প্রায় ১ হাজার ২০০ মিটার তামার তার লুট হয়েছে। এসব তারের ওজন আনুমানিক আড়াই টন। তবে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

ইউরো গ্যাস কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. তৌহিদুল মান্নান বলেন, ডাকাতির ঘটনায় কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তার হিসাব করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়াও চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চিকিৎসা কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

চিকিৎসাসেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি, মুঠোফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহের...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ...

Related Articles

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট...

চাঁদপুরে খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, পাঁচ গরুর মৃত্যু

চাঁদপুরে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ...

দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মো. রাজিব হোসেন...

বটিয়াঘাটায় ৬ দোকানে তালা, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা বাজারে ছয়টি দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার...

;