Home আন্তর্জাতিক ইসরাইলের হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে
আন্তর্জাতিক

ইসরাইলের হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

Share
Share

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননের বৈরুতে নিহত দিপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরদেহ গ্রহণ করেন। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।

মরদেহ গ্রহণ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো কিছু দিয়ে দিপালীকে ফেরত আনা যাবে না, সেটা আমরা বুঝি। প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের সব প্রবাসী ভাই-বোনদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। তাদের নিরাপত্তায় আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা দিপালী আক্তারের আত্মার মাগফিরাত কামনা করি। সরকারের পক্ষ থেকে পরিবারের জন্য আরও যদি কিছু করার থাকে, আমরা সে বিষয়ে সচেষ্ট আছি। ইনশাআল্লাহ, আমরা সবসময় দিপালী আক্তারের পরিবারের পাশে আছি।’

এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, এ পর্যন্ত আট বাংলাদেশি মারা গেছেন, তাদের মধ্যে দিপালীসহ ছয়জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। অন্য দুজনের মধ্যে একজনের মরদেহ সৌদি আরবে দাফন করতে হয়েছে এবং ইরাকে নিহত অপর একজনের মরদেহ ফ্লাইট না থাকার কারণে এখনো আনা সম্ভব হয়নি।

মরদেহ দেশে আনতে বিলম্বের কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম কথা যুদ্ধ তখনো চলমান ছিল। আমাদের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে মরদেহ ফেরত আনতে হয়। এ জন্য ফ্লাইট সচল থাকতে হয় এবং অনেক ক্ষেত্রে সৌদি আরবের সাহায্য নিতে হয়। যুদ্ধাবস্থা চলায় বিভিন্ন দেশের সরকারের নিয়মকানুন ও আনুষ্ঠানিকতা মেনে মরদেহ আনতে গিয়েই সময় লাগছে। তবে আমরা দ্রুততম সময়ে আনার চেষ্টা করছি।’

উল্লেখ্য, দিপালী আক্তার ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ২০১১ সালে তিনি লেবাননে পাড়ি জমিয়েছিলেন। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে বিএনপি নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে পাঠানো একটি চিঠিতে স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিটি পাওয়ার পর ওই...

নওগাঁয় মাদকসেবীদের আস্তানায় অভিযান, গ্রেপ্তার ৪

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর নিয়ামতপুর উপজেলার কানইল গ্রামে মাদকসেবীদের একটি আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের...

Related Articles

বিবিসিসিআই’র নতুন প্রেসিডেন্ট মহিব চৌধুরী,ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই)...

ইরানি তেল বিক্রিতে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য শান্তিচুক্তির প্রক্রিয়ার অংশ...

লন্ডনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার...

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা পর্যবেক্ষণের দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি...