মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি।
শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, ডিবিরহাওর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, জিরা, বাসমতি চাল, চিনি, চকলেট, অলিভ অয়েল, চা-পাতা, এনার্জি ড্রিংক, সনপাপড়ি, বিস্কুট, মদ এবং মোটরসাইকেল আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি সূত্রে জানা যায়, সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, ডিবিরহাওর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, জিরা, বাসমতি চাল, চিনি, চকলেট, অলিভ অয়েল, চা-পাতা, এনার্জি ড্রিংক, সনপাপড়ি, বিস্কুট, মদ এবং মোটরসাইকেল আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৩ লক্ষ ১০ হাজার ৮শত ৩৫ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a comment