Home জাতীয় ‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’
জাতীয়

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’

Share
Share

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’—একটি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকির সময় এক ব্যবসায়ীকে এমন প্রশ্ন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বংশালের সিদ্দিক বাজারে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের বিষয়ে তদারকির একপর্যায়ে ব্যবসায়ীর ছেলে দোকানে আসেন। তখন আবদুল জব্বার মণ্ডল বলেন, ‘আপনার বাবা আপনাকে খুব ভালোবাসেন। আপনাকে সামনে এগিয়ে দিচ্ছেন।’

পরে কিছু কাগজপত্র হাতে পাওয়ার পর ওই ব্যবসায়ীকে তিনি জিজ্ঞাসা করেন, ‘আপনি জেলে যেতে চাচ্ছেন না?’ জবাবে ব্যবসায়ী বলেন, ‘জেলে নিয়ে যান, হ্যান্ডকাফ পরান।’

তখন আবদুল জব্বার মণ্ডল আবার প্রশ্ন করেন, ‘ছেলেকে জেলে দেবেন?’ জবাবে ওই ব্যবসায়ী বলেন, ‘না, জেলে দেব না। সে ইংলিশ লেভেলে পড়ে। কৃষকের কোনো দিন ক্ষতি করিনি, স্মরণশক্তি থাকতে করবও না।’

এদিকে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার অধিদপ্তরের ৪২টি দল ঢাকা মহানগরসহ দেশের ৩১টি জেলায় পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৯০টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১; কালো ব্যাগে মিলল বোমাসদৃশ বস্তু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ...

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে...

Related Articles

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

লক্ষ্মীপুরে বাড়ির পেছনে দুধের কৌটায় মিলল ৫ শক্তিশালী বোমা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের...

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, এক্সিট পলিসিতে ব্যবসা গোটাতে চান অনন্ত জলিল

চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে মিউচুয়াল ট্রাস্ট...

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

;