Home জাতীয় লক্ষ্মীপুরে বাড়ির পেছনে দুধের কৌটায় মিলল ৫ শক্তিশালী বোমা
জাতীয়

লক্ষ্মীপুরে বাড়ির পেছনে দুধের কৌটায় মিলল ৫ শক্তিশালী বোমা

Share
Share

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের দুই দিন পর আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে বোমাগুলো নিষ্ক্রিয় করেন বিশেষজ্ঞ দলের সদস্যরা। এ সময় নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে দুই দিন পুলিশ মোতায়েন ছিল।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে একটি পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা পাওয়া যায়। কৌটা দুটি খুলে ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকেও।

পুলিশের ভাষ্য, সম্প্রতি খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এর পরদিন ওই বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটা দুটি পাওয়া যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটার ভেতরে টেপ দিয়ে মোড়ানো পাঁচটি বোমা পাওয়া যায়। সেগুলো নিষ্ক্রিয় করার জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়। অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমাগুলো নিষ্ক্রিয় করেন।

ওসি আরও বলেন, বোমাগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১; কালো ব্যাগে মিলল বোমাসদৃশ বস্তু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ...

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে...

Related Articles

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’—একটি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকির সময়...

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, এক্সিট পলিসিতে ব্যবসা গোটাতে চান অনন্ত জলিল

চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে মিউচুয়াল ট্রাস্ট...

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

;