Home আঞ্চলিক সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
আঞ্চলিকসিলেট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Share
Share

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি।

শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, ডিবিরহাওর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, জিরা, বাসমতি চাল, চিনি, চকলেট, অলিভ অয়েল, চা-পাতা, এনার্জি ড্রিংক, সনপাপড়ি, বিস্কুট, মদ এবং মোটরসাইকেল আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি সূত্রে জানা যায়, সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, ডিবিরহাওর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, জিরা, বাসমতি চাল, চিনি, চকলেট, অলিভ অয়েল, চা-পাতা, এনার্জি ড্রিংক, সনপাপড়ি, বিস্কুট, মদ এবং মোটরসাইকেল আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৩ লক্ষ ১০ হাজার ৮শত ৩৫ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরানোয় যুবককে লিগ্যাল নোটিশ

নড়াইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্যক্তির ছবি এডিট করে ভিন্ন দলের জার্সি পরিয়ে ফেসবুকে প্রচারের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ...

Related Articles

টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পালকি বাস, আহত ৪

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার থেকে টেকনাফগামী একটি পালকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে...

কার্যকর সাক্ষরতা ও কর্মদক্ষতা উন্নয়নে শেরপুরে দ্বিতীয় কনসালটেশন সভা অনুষ্ঠিত

মো. মাকসুদুর রহমান, শেরপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও...

টেকনাফে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, খতমে কোরআন ও...

কুমিল্লার মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির...