Home আন্তর্জাতিক ২৫০ ভারতীয়কে বরণ করে নিল ইস’রাইল, নেবে আরও ৬ হাজার জনকে
আন্তর্জাতিক

২৫০ ভারতীয়কে বরণ করে নিল ইস’রাইল, নেবে আরও ৬ হাজার জনকে

Share
Share

ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা ২৫০ জনেরও বেশি মানুষ গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছেছেন। তারা নিজেদের বাইবেলের ‘মানাশে’ গোত্রের বংশধর হিসেবে পরিচয় দেন। ইসরায়েল সরকারের বিশেষ অভিবাসন প্রকল্প ‘অপারেশন উইংস অব ডন’এর অংশ হিসেবে তাদের দেশটিতে নিয়ে আসা হয়েছে।
রাত ১০টার দিকে টার্মিনাল-১ এ পৌঁছালে তাদের লাল গালিচা ও নীল-সাদা বেলুন দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে উপস্থিত স্বজনেরা ছোট পতাকা নেড়ে তাদের স্বাগত জানান। দীর্ঘ সময় পর প্রিয়জনদের কাছে পেয়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
২০৩০ সালের মধ্যে মিজোরাম ও মণিপুরে বসবাসরত এই সম্প্রদায়ের বাকি ৬,০০০ সদস্যকে ইসরায়েলে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে ২০২৬ সালে মোট ১,২০০ জনকে আনা হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আরও দুটি ফ্লাইট ভারত থেকে আসার কথা রয়েছে।
‘শাভেই ইসরাইল’ নামের একটি সংস্থা এই অভিবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করছে। সংস্থাটির তথ্যমতে, নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ বনেই মেনাশে সদস্য ইসরায়েলে এসেছেন এবং আরও ৭,০০০ জন ভারতে রয়েছেন।

নতুন আসা এই সদস্যদের আপাতত উত্তর ইসরায়েলের নফ হাগালিল শহরের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হবে। অভিবাসন মন্ত্রী ওফির সোফার একে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে পুরো সম্প্রদায়ের জন্য স্থায়ীভাবে অভিবাসনের পথ সুগম হলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান...

Related Articles

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি।...