Home জাতীয় বিএনপিকে দুর্বল আওয়ামী লীগের সঙ্গে তুলনা জামায়াত আমির শফিকুর রহমানের
জাতীয়রাজনীতি

বিএনপিকে দুর্বল আওয়ামী লীগের সঙ্গে তুলনা জামায়াত আমির শফিকুর রহমানের

Share
Share

বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা  বলেছেন, অতীত রাজনৈতিক শক্তির মতো হওয়ার চেষ্টা করলেও বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো হতে পারবে না। তার ভাষায়, তারা হয়তো “দুর্বল আওয়ামী লীগ” হতে পারে, কিন্তু মূল আওয়ামী লীগের মতো অবস্থান তৈরি করতে পারবে না।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী এই সমাবেশের আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, বিএনপি গণভোটের ফলাফল মানছে না, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবজ্ঞার শামিল। তিনি দাবি করেন, সংসদীয় ভোটে ৫১ শতাংশ ফলাফল মানা হলেও ৭০ শতাংশ গণভোটের রায় তারা গ্রহণ করছে না, যা দুঃখজনক ও লজ্জাজনক।

তিনি আরও বলেন, যদি ৭০ শতাংশ গণভোটের রায় বাস্তবায়ন করা হয়, তাহলে দেশে প্রকৃত অর্থে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে।

জামায়াত আমির অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতার কাঠামো ব্যবহার করে সমাজে প্রভাব বিস্তার করেছিল, বিএনপিও একই পথ অনুসরণ করছে। তবে ইতিহাসের কঠিন সময়ে আওয়ামী লীগের পাশে যেভাবে শক্তিশালী সমর্থন ছিল, বিএনপির ক্ষেত্রে তা দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে “জাতির সঙ্গে প্রতারণা করছে” বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, দলটি প্রতিটি বিষয়ে বিরোধিতা করছে এবং নিজেদের ইশতেহারের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে, যা রাজনৈতিকভাবে আত্মঘাতী।

শেষে তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। তার মতে, এই আত্মত্যাগের কারণেই রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি হয়েছে এবং তা অস্বীকার করা ইতিহাসকে অস্বীকার করার শামিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

রপ্তানিতে মন্দায়ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা, অর্জন নিয়ে সংশয়

গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় কমলেও চলতি ২০২৬–২৭ অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির...

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের সাত জেলার ওপর দিয়ে আজ শনিবার (১ আগস্ট) দুপুরের মধ্যে ঘণ্টায়...

যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, নতুন লাইনের তার সংযোজন এবং লাইনের আশপাশের গাছের ডালপালা...

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত...