Home জাতীয় সহিংসতামুক্ত ও ভালোবাসাপূর্ণ সমাজ গড়ার আহ্বান শফিক রেহমানের
জাতীয়

সহিংসতামুক্ত ও ভালোবাসাপূর্ণ সমাজ গড়ার আহ্বান শফিক রেহমানের

Share
Share

বিশিষ্ট সাংবাদিক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান বলেছেন, বাংলাদেশে সহিংসতার কোনো স্থান থাকা উচিত নয়; বরং মানুষে মানুষে ভালোবাসা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব-এর জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে আজীবন সম্মাননা গ্রহণ করে তিনি এসব কথা বলেন।

শফিক রেহমান বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। “ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসা থাকলে সহিংসতা থাকবে না,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, সাহসী সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের নির্ভীক হতে হবে এবং এজন্য বিকল্প আর্থিক সক্ষমতা থাকাও জরুরি।

প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসা-এর স্মৃতিচারণা করে শফিক রেহমান বলেন, তিনি ছিলেন সাহসী ও নীতিবান সাংবাদিক, যিনি শেষ দিন পর্যন্ত পেশার প্রতি নিষ্ঠাবান ছিলেন।

অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন নূরুল কবীর। তিনি বলেন, সাংবাদিকতা কখনোই সম্পূর্ণ রাজনীতি-নিরপেক্ষ নয়; বরং সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান হাফিজ এবং সঞ্চালনা করেন রোবায়েত ফেরদৌস। এছাড়া উপস্থিত ছিলেন তালেয়া রেহমানসহ বিভিন্ন বিশিষ্টজন।

অনুষ্ঠানে এবিএম মূসা ও সেতারা মূসার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁদের সাংবাদিকতা ও অবদানের কথাও তুলে ধরা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে নিখোঁজের একদিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা   কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার একদিন পর মাহবুল (২৮) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত...

মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিনজন গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ ,নওগাঁ নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক খুচরা মাদক বিক্রেতা ও তিন মাদক সেবীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা...

Related Articles

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে...

চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

চলতি ২০২৫–২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মোট আয় হয়েছে...

রোহিঙ্গাদের বসতঘরে ঢুকেছে বৃষ্টির পানি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি নিম্নাঞ্চল ভারী...

সলঙ্গার আমশড়ায় মাদ্রাসা ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া ফাযিল সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী...