Home জাতীয় অপরাধ ঝিনাইদহে বাসে অভিযান: ৭ কোটি টাকার ‘আইস’ উদ্ধার
অপরাধআঞ্চলিক

ঝিনাইদহে বাসে অভিযান: ৭ কোটি টাকার ‘আইস’ উদ্ধার

Share
Share

ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল আইস’ (মেথ) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২ মে) দুপুরে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধার করা মাদক ঝিনাইদহ সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের এ ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে নিখোঁজের একদিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা   কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার একদিন পর মাহবুল (২৮) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত...

মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিনজন গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ ,নওগাঁ নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক খুচরা মাদক বিক্রেতা ও তিন মাদক সেবীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা...

Related Articles

জামালপুরে বিএনপি নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে পাঠানো একটি চিঠিতে স্থানীয় এক...

নওগাঁয় মাদকসেবীদের আস্তানায় অভিযান, গ্রেপ্তার ৪

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর নিয়ামতপুর উপজেলার কানইল গ্রামে মাদকসেবীদের একটি...

সলঙ্গার আমশড়ায় মাদ্রাসা ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া ফাযিল সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী...

সলঙ্গায় ভুয়া ডিবি পুলিশ আটক

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজী করতে গিয়ে...