Home সাম্প্রতিক মাদারীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সাম্প্রতিক

মাদারীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Share
Share

নাজমুল হাসান, মাদারীপুর


বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

পরে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া।

আলোচনা সভা শেষে শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ভালোবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সবাইকে ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলীয় নেতাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে নজরুল-সিঁথির মৃত্যুদণ্ড: ব্যভিচার ও তথ্যপ্রযুক্তি অপরাধের ভিন্ন অভিযোগ প্রকাশ

সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক—নজরুল ইসলাম ও সুইটি আক্তার সিঁথির বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অপরাধের ভিন্ন ভিন্ন তথ্য...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস সংলগ্ন রেলস্টেশন এলাকায় নগদ ১ হাজার টাকার প্রলোভন দেখিয়ে দুই কোমলমতি পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার তীব্র অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগতের...

Related Articles

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং...

সৌদি আরবে ২৫ বছরের কারাদণ্ড বাড়িয়ে ভারতীয় প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে একটি মাদক পাচার মামলায় এক ভারতীয় নাগরিকের ২৫ বছরের কারাদণ্ড...

কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের প্রাণহানি, এখনও নিখোঁজ ১

কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে এসে সাগরের উত্তাল জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে প্রাণ...

সৌদিতে নজরুল-সিঁথির মৃত্যুদণ্ড: ব্যভিচার ও তথ্যপ্রযুক্তি অপরাধের ভিন্ন অভিযোগ প্রকাশ

সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক—নজরুল ইসলাম...

;