Home জাতীয় দুর্ঘটনা রাঙ্গামাটিতে প্রাইভেট কার–কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১
দুর্ঘটনা

রাঙ্গামাটিতে প্রাইভেট কার–কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

Share
Share

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি


রাঙ্গামাটির ঘাগড়া কলাবাগান এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে একটি প্রাইভেট কার ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেট কারের এক নারী যাত্রী সামান্য আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, শুক্রবার (১৯ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার এবং রাঙ্গামাটিগামী একটি কাভার ভ্যানের মধ্যে কলাবাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কাভার ভ্যানটির তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও প্রাইভেট কারটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা মোছা. মাছুমা বেগম (৪০) মাথায় সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ঘাগড়া বাজার এলাকায় নেওয়া হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাইভেট কারটির চালক মো. জানে আলম (৪১)। তার বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায়। অপরদিকে কাভার ভ্যানটির চালক মো. সোহেল (৪৫)। তার পিতা ওহেদুল এবং বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা আওয়ামী লীগ নেতা মোঃ...

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্‌ক্তি উচ্চারণ করলেই কারও নিজস্ব ধর্মীয় পরিচয়ে আঘাত লাগে না এবং এতে ‘আকাশ...

Related Articles

নেত্রকোনায় পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় টহলরত গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেখে দৌড়ে পালানোর সময় হরিখালি খালে পড়ে...

উখিয়ায় পাহাড় ধসে শিশুর করুণ মৃত্যু, মেরিন ড্রাইভে যান চলাচল ব্যাহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ পাহাড় ধসে এক...

বিয়ের মাত্র ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনজিও কর্মী সাজিম

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, কিন্তু...

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে...