Home সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে
সাম্প্রতিক

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

Share
Share

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক ব্র্যান্ড জারা ও এইচঅ্যান্ডএম নভেম্বরের প্রথম ১৫ দিনে বাংলাদেশ থেকে তাদের প্রায় ১০ শতাংশ অর্ডার সরিয়ে নিয়েছে। এসব অর্ডারের বেশির ভাগই গেছে ভারতে।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদমাধ্যমটিকে কয়েকজন কারখানামালিক বলেছেন, শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হওয়া ও ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনজন কারখানামালিকের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের ১ থেকে ১৮ তারিখের মধ্যে বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের অর্ডার সরিয়ে নেওয়া হয়েছে। এসব অর্ডারের বেশির ভাগই গেছে ভারতে।

পোশাকশিল্পের নেতারা বলেছেন, বেতন বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কম খরচে পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের যে সুবিধা ছিল, তা দুর্বল হয়ে পড়েছে। এই সুবিধার কারণেই চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে এখন পর্যন্ত উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শ্রমিক বিক্ষোভের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। এ ছাড়া বিদেশি ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন। সরবরাহব্যবস্থায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই তাঁরা বিকল্প দেশ থেকে পোশাক সংগ্রহের চেষ্টা করছেন।

বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নেওয়ার বিষয়ে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি। এ ছাড়া এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিওর কাছ থেকেও কোনো জবাব পায়নি সংবাদমাধ্যমটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের একটি সিদ্ধান্ত। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশির ভাগ পদের ক্ষেত্রে মার্কিন...

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম...

Related Articles

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার...

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত...

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায়...

;