Home আঞ্চলিক শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ
আঞ্চলিক

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

Share
Share

মো. মাকসুদুর রহমান, শেরপুর


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় শেরপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন, শেরপুর সদর আয়োজিত এ বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণ ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, উপকারভোগী শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সরকারের এ ধরনের উন্নয়নমূলক কর্মসূচি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। আর শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করবে।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, সরকারের এ সহায়তা কর্মসূচি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কূটনৈতিক সমাধানে প্রস্তুত ইরান, হামলা হলে ‘ভয়াবহ জবাব’: আব্বাস আরাঘচি

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক উপায়ে সমঝোতায় পৌঁছাতে ইরান সম্পূর্ণ আন্তরিক বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দেশের...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। বিভিন্ন মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে...

Related Articles

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

;