Home জাতীয় দুর্ঘটনা নওগাঁয় আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি ৩ লাখ টাকা
দুর্ঘটনা

নওগাঁয় আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি ৩ লাখ টাকা

Share
Share

রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের টিনের চালে আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় বসতঘর, আসবাবপত্র, জামাকাপড়, মোটরসাইকেলসহ সংসারের সব সম্বল। চাল-ডালও রক্ষা পায়নি। এক রাতের আগুনে নিঃস্ব হয়ে পড়েছে নওগাঁর গুড় ব্যবসায়ী নুরুল ইসলামের পরিবার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ঘরের টিনের চালে আগুন দেখতে পান তাঁরা। আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে বসতঘরের আসবাবপত্র, জামাকাপড়, মোটরসাইকেল, চাল-ডালসহ সবকিছু পুড়ে যায়।

নুরুল ইসলাম বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বুঝতে পারেননি তিনি। হঠাৎ রাত ১০টার দিকে ঘরের টিনে আগুন দেখতে পান। চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মাত্র ৩০ মিনিটের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন তাঁদের কিছুই অবশিষ্ট নেই।

স্থানীয় বাসিন্দা সুভাষ ও নুর ইসলাম জানান, কীভাবে আগুন লেগেছে, তা তাঁরা জানেন না। তবে আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে। পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে।

বদলগাছী ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে এর আগেই ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে পরিবারটির প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে পুলিশ কর্মকর্তা

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিবির এক...

‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আদায়, গ্রেপ্তারের ভয় দেখানো এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ...

Related Articles

দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা। সন্তানের চিকিৎসা...

ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা...

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

ঢাকার ধামরাইয়ে পৈতৃক নিবাসের গ্রামে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা...

কাঁঠালবাগানে গ্যাসের আগুনে দগ্ধ মা-ছেলের মৃত্যু, হাসপাতালে ৩ জন

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাসের লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক...

;