Home জাতীয় অপরাধ রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক
অপরাধ

রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক

Share
Share

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি


রাঙ্গামাটিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিটন চাকমা (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ জুন) রাত আনুমানিক ১১টার দিকে কোতোয়ালি থানার ৭ নম্বর ওয়ার্ডের কাঠালতলী পাহাড়িকা টিকিট কাউন্টারের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় রিটন চাকমা, পিতা অমর চাকমাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ আরও জানায়, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কূটনৈতিক সমাধানে প্রস্তুত ইরান, হামলা হলে ‘ভয়াবহ জবাব’: আব্বাস আরাঘচি

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক উপায়ে সমঝোতায় পৌঁছাতে ইরান সম্পূর্ণ আন্তরিক বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দেশের...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। বিভিন্ন মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে...

Related Articles

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী...

কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর মৃত্যুর অভিযোগ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর...

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

;