Home জাতীয় আন্তঃজেলা সিরিয়াল অপরাধী গ্রেপ্তারে নওগাঁর পুলিশ সুপারকে আইজিপির বিশেষ পুরস্কার
জাতীয়

আন্তঃজেলা সিরিয়াল অপরাধী গ্রেপ্তারে নওগাঁর পুলিশ সুপারকে আইজিপির বিশেষ পুরস্কার

Share
Share

আন্তঃজেলা সিরিয়াল অপরাধী ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত গোলাম মোর্শেদ ওরফে মোরশেদ আলমকে গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আয়োজনে অনুষ্ঠিত ত্রৈমাসিক সম্মেলনে গতকাল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের হাতে এই পুরস্কার তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মে ও জুন মাসে নওগাঁর ধামইরহাট, বদলগাছী ও পত্নীতলা থানা এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কয়েকজন নারীর ওপর হামলা চালান। এসব ঘটনায় বাঁশ ও ধাতব অস্ত্র দিয়ে হামলা করে ৮ থেকে ৯ জন নারীকে গুরুতর আহত এবং একজনকে হত্যা করা হয় বলে পুলিশের ভাষ্য। হামলার পর ভুক্তভোগীদের কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

অজ্ঞাত ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে নওগাঁ জেলা পুলিশের নেতৃত্বে তদন্ত শুরু হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে তদন্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ও আধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তদন্তে পুলিশ জানতে পারে, একই ধরনের অপরাধ দিনাজপুর ও জয়পুরহাট জেলাতেও ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন নারী গুরুতর আহত হওয়ার পাশাপাশি দুই নারী নিহত হন বলে পুলিশ সূত্রে জানা যায়।

দীর্ঘ তদন্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণের পর নওগাঁ জেলা পুলিশ গোলাম মোর্শেদ ওরফে মোরশেদ আলমকে শনাক্ত করে। পরে ১১ জুন ২০২৬ গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে গোলাম মোর্শেদ এসব অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতেও তিনি জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আন্তঃজেলা সিরিয়াল অপরাধীকে গ্রেপ্তারে নওগাঁ জেলা পুলিশের ভূমিকার স্বীকৃতি হিসেবে এই বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে। পুলিশের ভাষ্য, এই স্বীকৃতি জেলা পুলিশের সদস্যদের মনোবল আরও বাড়াবে।

নওগাঁর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী

সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনীর যৌথ অভিযান। শনিবার (২৯ আগস্ট) সোমালি...

নকলসহ অসদুপায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।...

Related Articles

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ মাছ ও বন্য প্রাণীর প্রজনন মৌসুমে তিন মাসের নিষেধাজ্ঞা...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান...

রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি এনসিপি নেতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন...

নকলসহ অসদুপায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায়...