Home জাতীয় ফোনালাপ ফাঁস, জামালপুরে শ্রমিক-মৎস্যজীবী নেতাদের তর্ক ভাইরাল
জাতীয়বিএনপিরাজনীতি

ফোনালাপ ফাঁস, জামালপুরে শ্রমিক-মৎস্যজীবী নেতাদের তর্ক ভাইরাল

Share
Share

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও মৎস্যজীবী দল-এর দুই নেতার মধ্যকার একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রবিবার (৩ মে) ইকতিয়ার হোসেন সাগর নামের একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ওই অডিও ক্লিপে চুরির অভিযোগকে কেন্দ্র করে তীব্র বাক্য বিনিময় শোনা যায়।

ভাইরাল হওয়া অডিওতে কথোপকথনের শুরুতে জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম-কে সালাম জানাতে শোনা যায়। জবাবে জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান ক্ষোভ প্রকাশ করে তাকে ‘চোর’ আখ্যা দেন এবং অভিযোগ করেন, অন্যের জিনিস চুরি করে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে।

অডিও ক্লিপে শোনা যায়, একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আব্দুল হালিম নিজেকে নির্দোষ দাবি করে অন্যদের দিকে অভিযোগের ইঙ্গিত দেন এবং বলেন, বিষয়টি অন্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে সমাধান করা উচিত ছিল। অপরদিকে সোবহান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাকে সরাসরি অভিযুক্ত করেন এবং সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করার অভিযোগ তোলেন।

অডিওটি ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে আব্দুল হালিম বলেন, “ওই কল রেকর্ডের বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। রেকর্ডে যা আছে সেটাই আমার বক্তব্য।” অন্যদিকে শেখ মো. আব্দুস সোবহান জানান, বালুঘাটের ইজারা সংক্রান্ত বিড নিয়ে বিরোধের জেরে এই কথোপকথন হয়। তার দাবি, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার পরও হালিম এককভাবে তা পরিবর্তন করেন, যার ফলে ক্ষোভ থেকে এমন মন্তব্য করেছেন। তিনি জানান, কথোপকথনটি গত মাসের ১৯ তারিখের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

;