Home আঞ্চলিক চারদিনেই উঠল রাস্তার ইট, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ
আঞ্চলিকবিএনপিরাজনীতি

চারদিনেই উঠল রাস্তার ইট, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

Share
Share

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নির্মাণের মাত্র চার দিনের মাথায় একটি গ্রামীণ সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরনবীপুর গ্রামের কয়েকটি পরিবারের যাতায়াতের সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে ১০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যের একটি ইটের রাস্তা নির্মাণ করা হয়। গত ২৭ এপ্রিল সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফিকা হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাস্তাটি উদ্বোধন করা হয়।

তবে ইউএনওর বদলির পর গত ২ মে বিকেলে গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও স্থানীয় বিএনপির সাবেক সভাপতি আফসার আলী-এর নেতৃত্বে একদল লোক এসে ওই রাস্তার ইট তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

গাড়াদহ ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিউলী খাতুন বলেন, কয়েকটি পরিবারের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু মাত্র চার দিনের মাথায় সেটি ভেঙে ফেলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, ঘটনাটি তার জানা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে আফসার আলী বলেন, যে স্থানে রাস্তা নির্মাণ করা হয়েছে সেটি স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের জমি। তাই জায়গাটি দখলমুক্ত করার জন্য ইট সরানো হয়েছে।

স্থানীয়দের দাবি, ওই জমির ওপর দিয়েই দীর্ঘদিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকসহ কয়েকটি পরিবারের সদস্যরা যাতায়াত করতেন। সম্প্রতি এক প্রতিবেশী বাঁশের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দিলে পরিবারগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। টানা প্রায় ২০ দিন ভোগান্তির পর প্রশাসনের উদ্যোগে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। এখন সেটি তুলে নেওয়ায় আবারও চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের পরিচিত মুখ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আঞ্জুমান ইকরাকে...

;