Home আন্তর্জাতিক জ্বালানি সংকটে ইরানে নির্ধারিত লোডশেডিং, দুই দিনে একবার পর্যন্ত দুই ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
আন্তর্জাতিক

জ্বালানি সংকটে ইরানে নির্ধারিত লোডশেডিং, দুই দিনে একবার পর্যন্ত দুই ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

Share
Share

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে জ্বালানি সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দেশটিতে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এলাকাভেদে প্রতি দুই দিনে অন্তত একবার প্রায় দুই ঘণ্টা বা কোনো কোনো এলাকায় প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি তাভানিরের প্রধান মোহাম্মদ আল্লাহদাদ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এএফপির বরাতে এ খবর প্রকাশ করেছে।

মোহাম্মদ আল্লাহদাদ বলেন, জ্বালানি সরবরাহ পরিস্থিতির অবনতির কারণে রোববার (২২ নভেম্বর) থেকে বিদ্যুৎ বিতরণে বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

তিনি জানান, অঞ্চলভেদে প্রতি দুই দিনে অন্তত একবার প্রায় দুই ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কিছু এলাকায় প্রতিদিনও সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে।

ইরানে বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানির ঘাটতির কারণে এর আগেও একই ধরনের পদক্ষেপ নিতে হয়েছিল। বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের মজুত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে দেশটি।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগ এবং কয়েক দশকের পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটির পুরোনো বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহব্যবস্থা ক্রমেই চাপে পড়েছে।

এদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট জনমনে অসন্তোষ বাড়িয়েছে। তীব্র আবহাওয়া ও জ্বালানি সংকট মোকাবিলায় এরই মধ্যে বিভিন্ন সময় সরকারি কার্যালয় বন্ধ রাখা এবং নানা সেবা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে ইরান সরকার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

ডাটা সেন্টারের শব্দ ও ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা, প্রতিবাদের ঘোষণা

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত সম্প্রসারিত...

;