Home আন্তর্জাতিক কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তান-শ্বশুরসহ প্রাণ হারালেন বাংলাদেশি সাংবাদিক
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনাসাম্প্রতিক

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তান-শ্বশুরসহ প্রাণ হারালেন বাংলাদেশি সাংবাদিক

Share
Share

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছরের শিশুসন্তান স্বর্ণ শীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪)।

প্রয়াত দেবাশীষ দত্ত কুষ্টিয়ার স্থানীয় দৈনিক ‘আজকের আলো’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন এবং জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’-র কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান তাদের এই মর্মান্তিক প্রয়াণের বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী আফসানা সিমমিনের জটিল চিকিৎসার জন্য গত ৩ আগস্ট ভারতে যান দেবাশীষ দত্ত। বেঙ্গালুরুতে চিকিৎসা প্রদান শেষে তাঁরা দেশে ফেরার উদ্দেশ্যে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকার এক আবাসিক হোটেলে সাময়িকভাবে অবস্থান করছিলেন। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ হোটেলটিতে আগুন লেগে চারদিক ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে দম বন্ধ হয়ে একই পরিবারের চার সদস্য প্রাণ হারান।

নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তাঁর শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, দেবাশীষ দত্তের আট বছর বয়সী আরেকটি কন্যাসন্তান রয়েছে। এক মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের চার সদস্যকে হারিয়ে স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। এই ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক মহল ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

নতুন নেতৃত্বে ডিএসএসএ-ইউকে, চেয়ারম্যানকে অভিনন্দন

যুক্তরাজ্যভিত্তিক ডাকসিন সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএসএ)-ইউকের নবনির্বাচিত চেয়ারম্যান ও নতুন ব্যবস্থাপনা কমিটিকে...

১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি...

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত রাশিয়া

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

;