Home বিনোদন রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, অভিনন্দন জানালেন ইয়াসির আদ-দোসারি
বিনোদন

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, অভিনন্দন জানালেন ইয়াসির আদ-দোসারি

Share
Share

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।

বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রবার্তো কার্লোসকে উদ্দেশ করে ইয়াসির আদ-দোসারি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’

কার্লোসের জন্য শুভকামনা জানিয়ে তিনি আরও লেখেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরকে হেদায়েত দিন, তার ইসলাম গ্রহণে তাকে বরকত দান করুন এবং তাকে দৃঢ়তা ও হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’

তবে রবার্তো কার্লোস নিজে এখনো ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি। ফলে তাঁর ধর্মান্তরের খবরটি এখনো দাবির পর্যায়েই রয়েছে।

এর আগে মঙ্গলবার তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি প্রকাশ করেন।

আলি শাহিন জানান, সম্প্রতি ব্রাজিল সফরে গিয়ে তিনি দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই ব্রাজিলের ইসলামি ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের কাছ থেকে কার্লোসের ইসলাম গ্রহণের কথা জানতে পারেন বলে দাবি করেন তিনি। পরে কার্লোসকে ইসলাম গ্রহণের জন্য অভিনন্দনও জানান শাহিন।

শাহিনের ভাষ্য অনুযায়ী, রবার্তো কার্লোসের সঙ্গে শায়খ জিহাদ হাম্মাদের বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাঁদের সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতেই কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।

আলি শাহিনের বক্তব্যের পর তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়। পরে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকমও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে সেখানেও উল্লেখ করা হয়, কার্লোস নিজে এখনো তাঁর ধর্মান্তরের খবর নিশ্চিত করেননি।

এদিকে মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির সঙ্গে রবার্তো কার্লোসের বিয়ের কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাঁদের বিয়ের বিষয়টি নতুন নয়; চলতি বছরের শুরু থেকেই এ নিয়ে আলোচনা রয়েছে।

মুসলিম বিশ্বের সঙ্গে রবার্তো কার্লোসের যোগাযোগ অবশ্য নতুন নয়। ২০১১ সালে রাশিয়ার মুসলিম-অধ্যুষিত দাগেস্তানের ক্লাব আনজি মাখাচকালায় খেলেছেন তিনি। এর আগে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরস্কের ফেনারবাহচেতে যোগ দেন কার্লোস।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও যুক্ত হন রবার্তো কার্লোস। তুরস্কের সিভাসপোর ও আকহিসার বেলেদিয়েসপোরের মতো ক্লাবেও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রবার্তো কার্লোস দা সিলভা রোচা ১৯৭৩ সালের ১০ এপ্রিল ব্রাজিলের সাও পাওলো রাজ্যের গারসা শহরে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বের অন্যতম সেরা বাঁ প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে পরিচিত।

ইউনিয়াও সাও জোয়াও ক্লাবের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন কার্লোস। পরে পালমেইরাস, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন তিনি। এ সময়ে তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতেন।

ব্রাজিল জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন কার্লোস। ১৯৯৮, ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে অংশ নেওয়া এই ডিফেন্ডার ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...

অস্কারে যাচ্ছে ‘রইদ’

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর...

ক্লাসরুমে টিকটক করা যাবে কি না, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

  স্কুলের নীতিমালা করে ক্লাসরুমে টিকটক করা নিষিদ্ধ করা হলে সেটি অন্যায়...

;