Home আঞ্চলিক পাঁচ দিনের যমজ নবজাতক রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ : চরম বিপাকে পরিবার
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

পাঁচ দিনের যমজ নবজাতক রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ : চরম বিপাকে পরিবার

Share
Share

মাত্র পাঁচ দিনের দুই যমজ কন্যাশিশু। পরম মমতা ও স্নেহে মায়ের কোলে বড় হওয়ার কথা থাকলেও মা না থাকায় ছটফট করছে অবুঝ দুই নবজাতক। সন্তান জন্মের মাত্র পাঁচ দিনের মাথায় তাদের বাড়িতে রেখে মা চলে গেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। এতে সদ্যোজাত দুই কন্যাসন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তা ও বিপাকে পড়েছেন বাবা ও তাঁর স্বজনেরা।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধাড়িয়াল গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ধাড়িয়াল গ্রামের সোলাইমান হোসেনের ছেলে সাকিব হোসেনের (২০) সাথে শান্তিনগর এলাকার ময়েন উদ্দিনের মেয়ে মারিয়ার (১৮) প্রেমের সম্পর্কের মাধ্যমে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়।

বিবাহের প্রায় তিন বছর পর গত বৃহস্পতিবার রাতে ঘাটাইলের একটি হাসপাতালে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে দুই যমজ কন্যাশিশুর জন্ম দেন মারিয়া। সন্তান জন্মের পর মা ও শিশুদের ঘিরে পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। তবে সেই আনন্দ ক্ষণস্থায়ী হয়, যখন গত সোমবার রাতে হঠাৎ করেই পাঁচ দিনের দুই অবুঝ শিশুকে বাড়িতে ফেলে রেখে মারিয়া নিখোঁজ হন।

মায়ের অনুপস্থিতিতে দুই নবজাতকের শারীরিক যত্ন ও খাদ্যাভ্যাস নিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন বাবা সাকিব হোসেন। অসহায় বাবা আকুতি জানিয়ে বলেন, “পাঁচ দিনের যমজ দুটি শিশুকে বাঁচাতে এখন মায়ের দুধ ও যত্ন অত্যন্ত প্রয়োজন। আমি প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা চাচ্ছি, যাতে আমার স্ত্রী দ্রুত ফিরে এসে সন্তানদের কোল তুলে নেয়।”
ঘ

টনার পর পরিবারের পক্ষ থেকে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লিখিত অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। নবজাতকদের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে তাদের মাকে খুঁজে বের করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার জোর চেষ্টা চালানো হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কূটনৈতিক সমাধানে প্রস্তুত ইরান, হামলা হলে ‘ভয়াবহ জবাব’: আব্বাস আরাঘচি

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক উপায়ে সমঝোতায় পৌঁছাতে ইরান সম্পূর্ণ আন্তরিক বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দেশের...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। বিভিন্ন মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে...

Related Articles

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে...

বাংলাদেশে আবার বাড়ছে দারিদ্র্য, পেছনে যেসব কারণ

‘আর পারা যাচ্ছে না। বাজারে শাকসবজি থেকে শুরু করে তেল, গ্যাস, বিদ্যুৎ,...

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আইনগত প্রশ্ন রয়েছে: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

;