Home আন্তর্জাতিক কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের গভীর দুঃখ প্রকাশ
আন্তর্জাতিকজাতীয়সাম্প্রতিক

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের গভীর দুঃখ প্রকাশ

Share
Share

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য ভারত সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার এসব কথা জানান।

সাক্ষাৎকালে ভারত ও বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে চমৎকার সময় পার করছেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শ্বাসরুদ্ধ হয়ে ও দগ্ধ হয়ে এ পর্যন্ত সাতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় উভয় দেশের কূটনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

নতুন নেতৃত্বে ডিএসএসএ-ইউকে, চেয়ারম্যানকে অভিনন্দন

যুক্তরাজ্যভিত্তিক ডাকসিন সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএসএ)-ইউকের নবনির্বাচিত চেয়ারম্যান ও নতুন ব্যবস্থাপনা কমিটিকে...

১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি...

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত রাশিয়া

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

;