Home জাতীয় ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
জাতীয়

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের অসদাচরণের প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলক্ষেত মোড় এলাকায় বাসগুলো আটক করা হয়।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) ঠিকানা পরিবহনের একটি বাসে ওই শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, শুক্রবার সকালে মা ও বোনকে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৭৬২৬।

মেহার ভাষ্য, আগে ওই পথে বাসভাড়া ছিল ৭০ টাকা। তবে বাসের সহকারী তাঁর কাছে ৯০ টাকা দাবি করেন। ভাড়া বাড়ানোর বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থী হিসেবে হাফ ভাড়া পাওয়ার নিয়ম থাকায় তিনি নিজের স্টুডেন্ট কার্ড দেখান।

মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে বাসের সহকারী তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে চালক জানান, তাঁরা আর কোনো শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া নেবেন না। পরে বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করলেও বাসের সহকারী দুর্ব্যবহার করতে থাকেন। তাঁর মা এর প্রতিবাদ করলে বাস থেকে নামার পর ওই সহকারী তাঁকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আহসান বলেন, শুক্রবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর তাঁরা প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন। ঠিকানা, নীলাচল ও রমজানসহ কয়েকটি পরিবহনে প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মাঝপথে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

সাকিব বলেন, এসব ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে নীলক্ষেত মোড় এলাকায় ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে প্রক্টরিয়াল টিম, শিক্ষার্থী প্রতিনিধি ও পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। সুষ্ঠু সমাধান ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আটক বাসগুলো ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হালিমুল...

বাসের মধ্যেই সন্তান প্রসব, বিকল্প বাসে গন্তব্যে পৌঁছালেন যাত্রীরা

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসে এক নারী প্রসববেদনায় আক্রান্ত হন। পরে বাস...

;