Home আন্তর্জাতিক ‘এমিলি ইন প্যারিস’ সেটে সহকারী পরিচালকের আকস্মিক মৃত্যু
আন্তর্জাতিকবিনোদন

‘এমিলি ইন প্যারিস’ সেটে সহকারী পরিচালকের আকস্মিক মৃত্যু

Share
Share

জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ এমিলি ইন প্যারিস–এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা শুটিং সেটেই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ইতালির ভেনিসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সিরিজটির পঞ্চম সিজনের শেষ দৃশ্যের প্রস্তুতি চলছিল ভেনিসের হোটেল ড্যানিয়েলিতে। এ সময় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন দিয়েগো বোরেলা। দ্রুত চিকিৎসক ডাকা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

ঘটনার পর প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, “এমিলি ইন প্যারিস প্রযোজনা পরিবারের একজন সদস্যকে হারিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

বোরেলার মৃত্যুতে পুরো শুটিং ইউনিটে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের...

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই’: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকট ও সামরিক উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি...

;