Home জাতীয় চট্টগ্রামে পর্যটন কর্পোরেশনের বারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
জাতীয়দুর্ঘটনা

চট্টগ্রামে পর্যটন কর্পোরেশনের বারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Share
Share

চট্টগ্রাম নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, “মোটেল সৈকতের সামনের বারে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে এই বার লুটপাটের শিকার হয়েছিল। এরপর দীর্ঘ সময় বন্ধ থাকার পর সংস্কার করে পুনরায় চালু করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ ও আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা কয়েক হাজার জেলে ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসতে...

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, আটক ৫

এমরান হোসেন, জামালপুর জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক...

Related Articles

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন অনিয়মিত...

চট্টগ্রামে রেললাইন তলিয়ে এক ঘণ্টা আটকে ছিল পর্যটক এক্সপ্রেস

টানা ভারি বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রেল চলাচলেও বিঘ্ন...

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে...

গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও...