Home আন্তর্জাতিক ইয়েমেনের সানায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬
আন্তর্জাতিক

ইয়েমেনের সানায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

Share
Share

গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। রবিবার (২৪ আগস্ট) ভোররাতে চালানো এই হামলায় অন্তত ৬ জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুতি-সমর্থিত আল মাসিরাহ টিভি।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, হামলার লক্ষ্যবস্তু ছিল সানার একটি তেল স্থাপনাকেন্দ্র, একটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রেসিডেন্টের প্রাসাদ। ইসরায়েল দাবি করেছে, প্রাসাদটি ‘সামরিক ঘাঁটির অংশ’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “হুতিদের পক্ষ থেকে ইসরায়েলের ওপর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।”

এর আগে শুক্রবার হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। তাদের ভাষ্য, গাজার ওপর চলমান অবরোধ ও হামলা বন্ধে চাপ সৃষ্টির অংশ হিসেবেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইসরায়েলি বিমান প্রতিহত করতে সক্ষম হয়েছে। আল জাজিরার যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার পর সানার আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের...

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই’: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকট ও সামরিক উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি...

;