Home আঞ্চলিক চট্টগ্রামে এতিমখানার রান্নাঘর থেকে মাছ-মাংস চুরি, ভিডিও ভাইরাল
আঞ্চলিকজাতীয়

চট্টগ্রামে এতিমখানার রান্নাঘর থেকে মাছ-মাংস চুরি, ভিডিও ভাইরাল

Share
Share

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড এলাকার একটি এতিমখানায় রান্নাঘরের টিন কেটে মাছ-মাংস চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে জালালাবাদ তালিমুল কোরআন হেফজ ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

চুরির ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

মাদরাসা সূত্রে জানা গেছে, রাতের আঁধারে চোরেরা রান্নাঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ফ্রিজে সংরক্ষিত মাছ-মাংস নিয়ে যায়। এতে এতিমখানার শিশুদের খাদ্যাভ্যাসে ব্যাঘাত ঘটেছে।

মাদরাসার পরিচালক জানান, প্রতিষ্ঠানটিতে ১১০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক ও একজন বাবুর্চি রয়েছেন। তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে সবাই ঘুমিয়ে গেলে রান্নাঘরের টিন কেটে ফ্রিজ থেকে মাছ-মাংস চুরি করে নিয়ে যায়। প্রায় ৩০ হাজার টাকার খাবার ছিল সেখানে।” তিনি আরও জানান, এর আগেও টিন চুরির একটি ঘটনা ঘটেছিল। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে এখন সমস্যায় পড়তে হচ্ছে বলে তিনি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

;