Home আন্তর্জাতিক আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প
আন্তর্জাতিক

আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প

Share
Share

নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত তিনি এ পুরস্কার পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে এসব কথা বলেন ট্রাম্প।

আগামী শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করার কথা রয়েছে। এ বছর পুরস্কারের জন্য ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, নোবেল কমিটি কী সিদ্ধান্ত নেবে, তা তিনি জানেন না। কমিটির ‘সুনাম’ আছে উল্লেখ করে তিনি বলেন, তাঁর মতো মানুষকে তারা পুরস্কার নাও দিতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, এখন তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সময় এসেছে।

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছেন। বুধবারও তিনি নিজের ভূমিকার কথা তুলে ধরে বলেন, গত জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আটটি সংঘাতে হস্তক্ষেপ করেছেন।

ট্রাম্প আরও বলেন, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়া ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো তাঁকে ওই পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছিলেন। গত জানুয়ারিতে মাচাদো তাঁর নোবেল পদক ট্রাম্পকে দেন।

ট্রাম্পের দাবি, কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। তবে এসব মনোনয়নের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যেসব সংঘাত সমাধানে নিজের ভূমিকার কথা তুলে ধরেছেন, সেগুলোর কয়েকটিতে তাঁর কূটনৈতিক ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আপত্তি রয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে আবারও সংঘাত দেখা দিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও এখনো সমাধান হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতও চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে আলোচনা চালানোর কথা জানিয়েছে।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের নামও আলোচনায় রয়েছে। তবে নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে না।

তথ্যসূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই তরুণীর নাম তন্ময়ী মণ্ডল (২৮)। তিনি রাজধানীর ইব্রাহিম...

মহাসাগর থেকে সব মার্কিন জাহাজ পালিয়ে গেছে: আইআরজিসি উপদেষ্টা

পারস্য উপসাগর, ঐতিহাসিক হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর অঞ্চল থেকে সমস্ত মার্কিন সামরিক জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি...

Related Articles

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শিশুসহ নিহত ২৮

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত...

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে...

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন...

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার...

;