Home জাতীয় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২ হাজার
জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২ হাজার

Share
Share

দেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার দাবিতে অনড় রয়েছেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার ব্যবধান থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের বৈঠকে এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, আলোচনার মাধ্যমে দ্রুত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। মঙ্গলবারই নতুন মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের বোর্ডের তৃতীয় সভা শুরু হয়।

দীর্ঘ আলোচনার পর রাত নয়টার দিকে সভা মুলতবি করা হয়। ওই বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব দেন।

তবে শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে তাঁদের অবস্থান বজায় রাখেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায় সোমবার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

পরে মঙ্গলবার বেলা দুইটায় পুনরায় বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী দুই পক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষি চলছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। তবে নতুন ন্যূনতম মজুরির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা হয়ে যাবেন ‘শেখ আসবে না’। প্রত্যর্পণ...

ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে রয়েছে, আইনগত ব্যবস্থা নেব: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাসরুমে পাঠদানে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ক্লাস বাদ দিয়ে...

Related Articles

হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার হজের বিমানভাড়া...

দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মো. রাজিব হোসেন...

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে...

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী।...

;