Home জাতীয় অপরাধ গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২
অপরাধ

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

Share
Share

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ছুরিকাঘাত করেছেন একটি মুরগির দোকানের মালিক ও তাঁর ছেলে। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে টিকাটুলির হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, হোটেলটির সামনে একটি মুরগির দোকান রয়েছে। গত রাতে ওই দোকান থেকে একটি মুরগি হোটেলে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে দোকানের মালিক এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান।

নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে। তাঁর বাবার নাম মো. গোলাম মোস্তফা। নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের দাবি, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। তিনি কিছুদিন ধরে সহযোগীদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর তাঁরা ক্ষিপ্ত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রাজ্জাকের নাতি মো. জুবায়ের প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান গত রাতে হোটেলে ঢোকেন। এরপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। আবদুর রাজ্জাক ও হাসান হাসপাতালে চিকিৎসাধীন।

তবে কী নিয়ে পূর্বশত্রুতা ছিল, সে বিষয়ে কিছু জানাতে পারেননি জুবায়ের। তিনি বলেন, পুলিশের তদন্তে প্রকৃত কারণ বের হয়ে আসবে।

পুলিশের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, টিকাটুলির জয়কালী মন্দিরের পাশে হোটেলটির অবস্থান। প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, দিবাগত রাত দেড়টার দিকে মুরগির দোকান থেকে একটি মুরগি হোটেলে ঢোকে। একপর্যায়ে সেটি দোতলায় উঠে যায়। মুরগির দোকানের মালিক এনায়েত ও তাঁর ছেলে ইরানও হোটেলে ঢোকেন। মুরগি ঢোকা নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে এনায়েতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত ও ইরান মিলে ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁকে বাঁচাতে গিয়ে আবদুর রাজ্জাক ও হাসান আহত হন। পরে হাসপাতালে নাঈমুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার পর এনায়েত ও তাঁর ছেলে পালিয়ে যান বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, আড়াই টন তামার তার লুটের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় ঢুকে নগদ টাকা ও প্রায়...

দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মো. রাজিব হোসেন...

বটিয়াঘাটায় ৬ দোকানে তালা, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা বাজারে ছয়টি দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার...

;