Home সাম্প্রতিক ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা
সাম্প্রতিক

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি।

ওসি আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার দুজন আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি লোকজন সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে। মিছিল আয়োজনেও তাঁরা অর্থ দিয়ে সহায়তা করতেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

সামরিক ও আধা সামরিক জনবলের সম্মিলিত হিসাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সম্মিলিত সংখ্যার হিসাবে...

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকার বসবাস, আসবাবপত্র ব্যবহারের অভিযোগ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে...

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের...

মিরপুরে আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসে আগুন

রাজধানীর মিরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।...

;