Home আঞ্চলিক আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি
আঞ্চলিকরাজনীতি

আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি

Share
Share

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। থানা পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, জনগণ পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা (পুলিশ) কাজ কীভাবে করবে?’

তিনি আরও বলেন, ‘আপনারা যদি… পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো এরা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান পুলিশের দরকার নাই, আপনাদের আইনশৃঙ্খলা আপনাদের মেইনটেইন করতে হবে।’

গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আইজিপি বলেন, জেলার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। আগামী দিনেও পরিস্থিতি ভালো থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় স্থানীয় বাসিন্দাদের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান পুলিশপ্রধান।

তিনি বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’

এ ছাড়া এলাকায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে অবস্থান নেওয়ার আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, যাঁরা অশান্তি সৃষ্টি করছেন, তাঁদের সংখ্যা খুব বেশি নয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, আড়াই টন তামার তার লুটের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় ঢুকে নগদ টাকা ও প্রায়...

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট...

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের ২০ মিনিট পর ছাত্রলীগের মিছিল, আটক ২০

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে সড়কে জড়ো...

চাঁদপুরে খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, পাঁচ গরুর মৃত্যু

চাঁদপুরে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ...

;