Home আন্তর্জাতিক সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আন্তর্জাতিক

সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Share
Share

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের বিমানে মাঝআকাশে সহকর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ওমানি পাইলট হামাম আলহাম্মামিকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩৪ হাজার ফুট উঁচুতে উড্ডয়নরত ১৭০ জনেরও বেশি যাত্রীসহ বোয়িং বিমানটি ইসরাইলে নিয়ে বিধ্বস্ত করার চরমপন্থী পরিকল্পনা ছিল তাঁর।
‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণকারী এই পাইলটের পিতা ওমানি এবং মা সিরীয়।

জীবনের বড় একটি সময় সিরিয়ায় কাটানোর দরুন তিনি উগ্র চরমপন্থী মতাদর্শে গভীরভাবে প্রভাবিত হন। ২০২৪ সালে ওমান এয়ারে শিক্ষানবিস থাকাকালে তাঁর কাছে চরমপন্থী নথিপত্র মেলায় বিমানে উড্ডয়নে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। অথচ ওমানের নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাইভিত্তিক বিমান সংস্থা ‘ফ্লাইদুবাই’ তাকে নিয়োগ দেয় এবং মধ্যপ্রাচ্যের অতি সংবেদনশীল রুটে বিমান চালনার দায়িত্ব দেয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের অনুসন্ধানে উঠে এসেছে, হামামের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলগুলোতে উগ্রবাদ ও চরমপন্থাকে সমর্থন করে একাধিক বার্তা পোস্ট করা হয়েছিল। একটি ভিডিওতে আল-কায়েদার শীর্ষ নেতাদের ছবির পাশাপাশি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের ককপিট থেকে ইসরাইলি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজকে নিশানার মতো করে ধারণ করা দৃশ্য দেখা যায়।

গত সপ্তাহে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের বিমানটিতে ককপিটেই মূল নাশকতা চালানোর চেষ্টা করেন হামাম। তবে তাঁর এমন আত্মঘাতী ও ভয়াবহ পরিকল্পনায় বাধা দিলে তিনি সহকর্মী ভারতীয় পাইলট মাচ্ছারকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। সে সময় বিমানটি আচমকা মারাত্মক উচ্চতা হারিয়ে ১৫ হাজার ৬০০ ফুটে নেমে আসে।

গুরুতর রক্তাত অবস্থা সত্ত্বেও সাহসিকতার পরিচয় দিয়ে ভারতীয় পাইলট ককপিটের ভেতরের দরজা খুলে দিতে সমর্থ হন। পরবর্তীতে কেবিন ক্রু ও যাত্রীরা দ্রুত ভেতরে ঢুকে হামলাকারী ওমানি পাইলটকে কাবু করেন। ফলে নিশ্চিত একটি মারাত্মক বিপর্যয় ও প্রাণহানি থেকে রক্ষা পায় বিমানে থাকা শত শত যাত্রী।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ: নিচে চাপা পড়ে আছে ১০ হাজার মরদেহ

অবিরাম ইসরায়েলি হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমগ্র গাজা উপত্যকা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজাজুড়ে জমা হওয়া মোট ধ্বংসস্তূপের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অপহরণের মাত্র...

Related Articles

সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ বিধ্বস্ত...

আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপ থেকে উদ্ধার ৫ বছরের শিশু

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মৃত্যুকূপ থেকে এক পাঁচ বছরের শিশুকে অলৌকিকভাবে জীবিত...

প্রেমিককে সঙ্গে নিয়ে সহপাঠীকে খুন: দুই দফা বিষাক্ত ইনজেকশনের পর যেভাবে বেঁচে ফিরলেন তরুণী

প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের এক সহপাঠিনীকে নির্মমভাবে হত্যার দায়ে টানা ৩০ বছরেরও...

সমকামী ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট মাদ সান্ধুকে গুলি করে হ’ত্যা

ভারতের পাঞ্জাবের অমৃতসরে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন সুপরিচিত এলজিবিটিকিউ (LGBTQ) ইনফ্লুয়েন্সার...

;