Home জাতীয় অপরাধ শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার: আনুমানিক মূল্য ৮ কোটি টাকা
অপরাধআইন-বিচারজাতীয়সাম্প্রতিক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার: আনুমানিক মূল্য ৮ কোটি টাকা

Share
Share

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি যাত্রীর শরীর থেকে অভিনব কায়দায় লুকানো সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা ২৪ ক্যারেটের এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউ (৪৩)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীকে বিমানবন্দরে পা রাখা মাত্রই কাস্টমস কর্মকর্তারা নিবিড় নজরদারিতে রাখেন। পরবর্তীতে যাত্রী বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার চেষ্টা করলে তাকে থামিয়ে আলাদাভাবে তল্লাশি করা হয়।

তল্লাশি চলাকালে ওই যাত্রীর পরিহিত শার্টের নিচে কাপড়ের কালো বেল্টে বিশেষভাবে বাঁধা অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি নিখাদ ২৪ ক্যারেটের সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন সাড়ে ৪ কেজি।

কাস্টমস সূত্রে জানা গেছে, আটককৃত যাত্রী কাস্টমস ডিক্লারেশনে কোনো ব্যাগেজ ঘোষণা করেননি। পাশাপাশি ‘কাস্টমস আইন, ২০২৩’ এবং ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭’ অনুসরণে সোনা আমদানির বিপরীতে বৈধ কোনো নথি প্রদর্শন করতে ব্যর্থ হন।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে ‘কাস্টমস আইন, ২০২৩’-এর ১৯১ ধারা অনুযায়ী সোনাগুলো সাময়িকভাবে আটক করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ওই মালয়েশীয় নাগরিকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আজ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার দিন নির্ধারিত রয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)...

জার্মানিতে সাড়ে ৬ লাখ পদে চাকরি, বাংলাদেশীদের জন্য বড় সুযোগ

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে থেকে চাকরির জন্য যেতে আগ্রহী দক্ষ কর্মীদের...

Related Articles

ক্রিকেটের দুই কিংবদন্তি ইমরান খান ও মাশরাফির জন্মদিন আজ

আজ ৫ অক্টোবর। এই দিনে জন্মেছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের দুই পরিচিত...

ফারহানার মৃত্যুর এক মাস পরও দুর্ঘটনার কারণ জানায়নি তদন্ত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ফারহানা হকের মৃত্যুর এক...

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...

;