Home সাম্প্রতিক বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের
সাম্প্রতিক

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের

Share
Share

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে বাংলাদেশ। গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, এসব চুক্তি পর্যালোচনা করা হচ্ছে এবং শিগগিরই এর ফলাফল জানা যাবে।

বাংলাদেশের এই উদ্যোগের বিষয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন দেশটির এক সাংবাদিক।

জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে সংবাদমাধ্যমে খবর দেখেছে ভারত। তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনো ভারতকে কিছু জানায়নি। তিনি বলেন, বাংলাদেশ চুক্তিগুলো পর্যালোচনা বা পরিবর্তনের উদ্যোগ নিলে ভারতের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, কানেক্টিভিটি, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মনি এর আগে জানিয়েছিলেন, এসব চুক্তির সবগুলোই বর্তমানে পর্যালোচনার আওতায় রয়েছে।

এদিকে গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা।

জয়সওয়াল বলেন, গঙ্গার পানি বণ্টনসহ পানি সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) ব্যবস্থা রয়েছে। পানি বিষয়ে কারিগরি পর্যায়ের বৈঠক অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ পর্যটক

রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার...

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংশোধন এবং প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে নাগরিক অধিকার ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য...

Related Articles

‘আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না’

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে টাকা গণনার সময়...

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত...

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার...

নামাজ পড়তে বের হয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ

রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু...