Home সাম্প্রতিক রাঙ্গামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
সাম্প্রতিক

রাঙ্গামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

Share
Share

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলার বিভিন্ন মঠ-মন্দির, সংগঠন ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বিএনপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নন্দিতা দাশের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব সান্টু চৌধুরী।

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং উৎসবের পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

  বাগেরহাটের মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) রামপাল...

শেরপুরে চাচিকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা গ্রেপ্তার

  শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে রুফিয়া বেগম (৩৫) নামের এক নারীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ...

Related Articles

তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদে ‘জঙ্গি কার্যক্রমের সঙ্গে...

জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে নতুন করে গ্যাস যুক্ত হতে...

রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘নেগেটিভ’ কথা বলা: সাদ্দাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খানের কাজই জামায়াত ও ছাত্রশিবিরের...

নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পাকস্থলী থেকে অস্ত্রোপচার করে ২০টি অস্বাভাবিক বস্তু বের...