Home সাম্প্রতিক বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের
সাম্প্রতিক

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের

Share
Share

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে বাংলাদেশ। গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, এসব চুক্তি পর্যালোচনা করা হচ্ছে এবং শিগগিরই এর ফলাফল জানা যাবে।

বাংলাদেশের এই উদ্যোগের বিষয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন দেশটির এক সাংবাদিক।

জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে সংবাদমাধ্যমে খবর দেখেছে ভারত। তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনো ভারতকে কিছু জানায়নি। তিনি বলেন, বাংলাদেশ চুক্তিগুলো পর্যালোচনা বা পরিবর্তনের উদ্যোগ নিলে ভারতের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, কানেক্টিভিটি, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মনি এর আগে জানিয়েছিলেন, এসব চুক্তির সবগুলোই বর্তমানে পর্যালোচনার আওতায় রয়েছে।

এদিকে গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা।

জয়সওয়াল বলেন, গঙ্গার পানি বণ্টনসহ পানি সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) ব্যবস্থা রয়েছে। পানি বিষয়ে কারিগরি পর্যায়ের বৈঠক অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২৭৭ কেজি গোমাংস উদ্ধার মামলায় গুজরাটে তিনজনের যাবজ্জীবন

  গরুর ধর্মীয় তাৎপর্য তুলে ধরে হিন্দু শাস্ত্রের উদ্ধৃতি দিয়েছেন আদালত। এমন পর্যবেক্ষণের পাশাপাশি ২৭৭ কেজি গোমাংস উদ্ধার মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড...

শয্যাশায়ী বৃদ্ধকে জানালার পাশে উচ্চ শব্দে গান বাজিয়ে হয়রানির অভিযোগ

  ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৮৪ বছর বয়সী এক শয্যাশায়ী বৃদ্ধকে জানালার পাশে উচ্চ শব্দে গান বাজিয়ে ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে...

Related Articles

নিউইয়র্ক আইনসভায় নতুন ইতিহাস: প্রথম ফিলিস্তিনি ও হিজাবি নারী সিনেটর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। নিউইয়র্ক...

তাহসিফ হত্যা মামলার শুনানি: সাংবাদিকদের এজলাস ছাড়তে বললেন বিচারক

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২...

পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন, সড়ক...

;