Home আঞ্চলিক নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন
আঞ্চলিক

নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন

Share
Share

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে নওগাঁয় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল ও বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রাসঙ্গিক আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে কার্যকরভাবে প্রয়োগ করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, অতিরিক্ত পুলিশ সুপার ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন...

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ঝালকাঠির...

Related Articles

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয়

  দীর্ঘ প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন...

মুন্সীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জের শ্রীনগরে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ‘সত্যের দীপ্ত অভিযাত্রায়...

মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

  বাগেরহাটের মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও...

রাঙ্গামাটিতে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দুই দিনের প্রশিক্ষণ শুরু

  আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা...