Home আঞ্চলিক মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ
আঞ্চলিক

মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

Share
Share

 

বাগেরহাটের মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়িরডাঙ্গি ইউনিয়নের দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চলমান কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকেরা জানান, উপকূলীয় এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এ সহায়তা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান অভিষেক কুমার। প্রধান অতিথি ছিলেন মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল স্কুলব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, রুলার, জ্যামিতি বক্স ও ছাতা। এ ছাড়া অর্থনৈতিকভাবে অসচ্ছল ও মেধাবী ২২ শিক্ষার্থীকে বিনা মূল্যে বাইসাইকেল দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম, বুড়িরডাঙ্গি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন...

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ঝালকাঠির...

Related Articles

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয়

  দীর্ঘ প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন...

মুন্সীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জের শ্রীনগরে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ‘সত্যের দীপ্ত অভিযাত্রায়...

রাঙ্গামাটিতে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দুই দিনের প্রশিক্ষণ শুরু

  আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা...

নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন

  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে...