Home আঞ্চলিক মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয়
আঞ্চলিক

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয়

Share
Share

 

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. সরোয়ার হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক পদে মো. সোবহান মোল্লা নির্বাচিত হয়েছেন। তাঁরা সরোয়ার-সোবাহান প্যানেলের প্রার্থী ছিলেন।

মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ৭৭১ জন ভোটার ভোট দেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রাথমিক ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আনারস প্রতীকের সরোয়ার হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকের সোবহান মোল্লা জয়ী হয়েছেন।

নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের বিপরীতে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম সেলিম এবং সাধারণ সম্পাদক পদে কাজী খুরশিদ আলম পল্টু প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা কমিটি জানায়, আদালতের নির্দেশনার পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী বলেন, ব্যালট পেপারের মাধ্যমে সরাসরি ভোট গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে।

প্রাথমিক ফলাফলে কার্যকরী সভাপতি পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ৪১১ ভোট, ঊর্ধ্বতন সহসভাপতি পদে কলস প্রতীকের প্রার্থী ৪২৩ ভোট এবং সহসভাপতি পদে কাতল মাছ প্রতীকের প্রার্থী ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. নাজিমুদ্দিন হাওলাদার, অর্থ সম্পাদক পদে মো. নিজাম উদ্দিন রনি এবং বন্দর বিষয়ক সম্পাদক পদে মো. নিয়ামুল হক রাকি নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ফলাফল ঘোষণার পর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন...

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ঝালকাঠির...

Related Articles

মুন্সীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জের শ্রীনগরে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ‘সত্যের দীপ্ত অভিযাত্রায়...

মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

  বাগেরহাটের মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও...

রাঙ্গামাটিতে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দুই দিনের প্রশিক্ষণ শুরু

  আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা...

নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন

  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে...