Home আঞ্চলিক মুন্সীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
আঞ্চলিক

মুন্সীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Share
Share

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ‘সত্যের দীপ্ত অভিযাত্রায় মানবকণ্ঠ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় শ্রীনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক মানবকণ্ঠের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান।

আলোচনা সভায় হাছিবুর রহমান বলেন, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যম সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীনগরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান ও শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষা, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক মানবকণ্ঠের শ্রীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন...

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ঝালকাঠির...

Related Articles

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয়

  দীর্ঘ প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন...

মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

  বাগেরহাটের মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও...

রাঙ্গামাটিতে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দুই দিনের প্রশিক্ষণ শুরু

  আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা...

নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন

  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে...