Home রাজনীতি ঈশ্বরগঞ্জে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন
রাজনীতি

ঈশ্বরগঞ্জে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন

Share
Share

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা শাখার আহ্বায়ক আলী হোসেন ও সদস্যসচিব মাজহারুল ইসলাম রানা যৌথভাবে কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে সাকিবুজ্জামান সাকিবকে আহ্বায়ক এবং মিনহাজুল আলম মোমেনকে সদস্যসচিব করা হয়েছে। সাকিব মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাব্বির আহমেদ শুভকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া রুহুল আমিনকে মুখ্য সংগঠক করা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক সাকিবুজ্জামান সাকিব বলেন, ‘আমার প্রধান লক্ষ্য হবে ঈশ্বরগঞ্জে একটি সুসংগঠিত, দায়িত্বশীল ও ইতিবাচক ছাত্র নেতৃত্ব তৈরি করা। শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি শিক্ষা, সামাজিক সচেতনতা ও ইনসাফ প্রতিষ্ঠার উদ্যোগে সংগঠনের নেতা-কর্মীদের সম্পৃক্ত করতে চাই।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থানীয় নেতাদের অভিযোগ, অনেকেই সংবর্ধনার আমন্ত্রণ পাননি

স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই ওই সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ না পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা...

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. আজহারুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু...

Related Articles

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া গমন করেছেন বিএনপির স্থায়ী কমিটির...

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’, : যুবদল নেতার পোস্টারে তোলপাড়

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা...

মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির সম্পত্তি জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাধারণ...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...