Home আন্তর্জাতিক সৌদিতে ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনাসাম্প্রতিক

সৌদিতে ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু

Share
Share

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আতঙ্কে দ্রুত নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত সৌরভ নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমিরুল ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর ধরে জেদ্দায় প্রবাসী হিসেবে বসবাস করছিলেন সৌরভ। তিনি স্থানীয় আল-সাইম কোম্পানির অধীনে একটি ব্যাংকে টি-বয় পদে কর্মরত ছিলেন। গত বছর ছুটিতে দেশে ঘুরে আবার কর্মস্থলে ফিরে গিয়েছিলেন তিনি।

স্বজনদের ভাষ্যমতে, মঙ্গলবার ভোরে সৌরভ তার আবাসস্থলের ছাদে অবস্থান করছিলেন। ওই সময় হঠাৎ ইয়েমেন থেকে জেদ্দার দিকে হামলা চালানো ক্ষেপণাস্ত্রের খবর ও মোবাইলে জরুরি অ্যালার্মের শব্দ শুনে তিনি আতঙ্কে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার চেষ্টা করেন। তাড়াহুড়ার একপর্যায়ে পায়ে তারবারশি (লুঙ্গি বা তোয়ালে জাতীয় কাপড়) পেঁচিয়ে তিনি সিঁড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়েন। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে স্থানীয় সৌদি পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারটি। নিহতের মা রেনু বেগম ও বাবা আমিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে সন্তানকে শেষবারের মতো দেখতে ও নিজ হাতে দাফন করতে সরকারের কাছে সৌরভের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং স্বজনেরা আবেদন করলে মরদেহ ফেরত আনার প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদি আরবের তায়েফসহ ৩ শহরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর লক্ষ্য করে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির তায়েফ,...

১৮ সেপ্টেম্বর দিল্লিতে অবস্থানরত ২১ কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

বাংলাদেশে রাজনীতি ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা আগামী ১৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে...

Related Articles

রাজিবপুরে বিট পুলিশিং সভা, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

  মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, বাল্যবিবাহ ও কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে...

এক দশকে প্রথম মক্কায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা : হজ ও ওমরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিমের পরম পবিত্র স্থান কাবা শরিফবেষ্টিত মক্কা নগরীতে...

শাপলা চত্বর হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৩০ আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ

২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ মামলায় সাবেক...

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে : সৌদি জোট

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশে ড্রোন হামলার অশুভ চেষ্টাকে বিশ্বজুড়ে কোটি...