Home সাম্প্রতিক স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্প্রতিক

স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

Share
Share

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠেয় আন্তমন্ত্রণালয় সভার মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনি এখতিয়ার অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় আয়োজনের ক্ষেত্রে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে মাঠপর্যায়ে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সংশ্লিষ্ট সবাইকে আগামী বৃহস্পতিবারের আন্তমন্ত্রণালয় সভা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সম্ভাব্য সময়সূচি প্রকাশ এবং তা নিয়ে সরকারের বিভিন্ন মহলের মন্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এলো। ইসি সূত্রে এর আগে নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর পরিকল্পনার কথা জানা গিয়েছিল।

সংবাদ ব্রিফিংয়ের মূল বিষয় ছিল ঢাকা মহানগরীতে চলমান ও নির্ধারিত মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নগরবাসীকে সর্বোচ্চ স্বস্তি দেওয়া, জনদুর্ভোগ কমানো এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করা সরকারের অন্যতম লক্ষ্য। বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে জনদুর্ভোগ বাড়ে উল্লেখ করে তিনি আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে ইউটিলিটি শিফটিংসহ প্রয়োজনীয় নির্মাণকাজ সমন্বিতভাবে করার নির্দেশনার কথা জানান।

মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে তদারকির জন্য এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোতে নির্দিষ্ট ‘ফোকাল পয়েন্ট’ নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় প্রতি ১৫ দিন পরপর উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে কর্মকর্তা পর্যায়ের সাব-কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন...

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ঝালকাঠির...

Related Articles

রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধ, লোডশেডিং বেড়েছে; আসেননি ভারতীয় প্রকৌশলীরা

  কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট চার...

রাজিবপুরে বিট পুলিশিং সভা, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

  মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, বাল্যবিবাহ ও কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে...

সৌদিতে ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আতঙ্কে দ্রুত নামতে গিয়ে সিঁড়ি...

গুলশানে আওয়ামী লীগের বিতর্কিত মিছিলের ৫ দিন পর ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার

রাজধানীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও...