Home জাতীয় দুর্ঘটনা সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে শাবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু
দুর্ঘটনা

সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে শাবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু

Share
Share

 

সিলেট নগরের চৌকিদীঘি এলাকার একটি সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম দীপাঞ্জন ঘোষ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে চৌকিদীঘি এলাকার ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে তিনি মারা যান।

পরে সহপাঠীরা তাঁকে নগরের দরগা গেট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুদ আলম।

নূরজাহান হাসপাতালের পরিচালক ডা. নাসিম আহমদ বলেন, ‘ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিরাজদিখানে কাশবনে ৪ বছরের শিশুর গলাকাটা লাশ, হাসপাতালে বাবার মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চার বছরের মেয়ে তোয়াবাকে নিয়ে রাতে নানার বাড়ি যাচ্ছিলেন গোলাপ হোসেন। পথে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাড়ি...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রধান নির্বাচনি এজেন্টের ওপর হামলার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট।...

Related Articles

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে গিয়ে শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে ফুফুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে গিয়ে সাথী আক্তার (১১)...

;