Home আন্তর্জাতিক যাত্রীদের ভোটে বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো
আন্তর্জাতিক

যাত্রীদের ভোটে বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো

Share
Share

যাত্রীদের ভোটে বিশ্বের সেরা বিমান সংস্থাগুলোর নতুন তালিকায় এশিয়ার এয়ারলাইনগুলোর আধিপত্য দেখা গেছে। তালিকায় সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এয়ারলাইন রেটিংস ডটকমের ‘ফ্লায়ার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চারটি বিভাগে সেরা হয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৮ আগস্ট) ইউরোনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিঙ্গাপুর এয়ারলাইনস সেরা ইকোনমি এয়ারলাইন, সেরা কেবিন ক্রু, মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা এয়ারলাইন এবং যাত্রীদের আস্থার দিক থেকে সেরা এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে।

এবারের তালিকাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নয়, সরাসরি যাত্রীদের ভোটে তৈরি করা হয়েছে। সেরা কম খরচের এয়ারলাইন, সেরা বিজনেস ক্লাস, সেরা ইকোনমি ক্লাস ও সেরা কেবিন ক্রুসহ বিভিন্ন বিভাগে যাত্রীরা নিজেদের পছন্দের বিমান সংস্থাকে ভোট দিয়েছেন।

যাত্রীদের আস্থার দিক থেকে সেরা এয়ারলাইনগুলোর তালিকায় সিঙ্গাপুর এয়ারলাইনসের পর রয়েছে অস্ট্রেলিয়ার কান্তাস ও সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। এই বিভাগে ইউরোপের একমাত্র এয়ারলাইন হিসেবে ষষ্ঠ হয়েছে লাটভিয়ার এয়ারবাল্টিক।

কম খরচের এয়ারলাইনগুলোর মধ্যে প্রথম হয়েছে ভিয়েতনামের ভিয়েতজেট এয়ার। দ্বিতীয় অবস্থানে রয়েছে এয়ারএশিয়া। যুক্তরাজ্যের ইজিজেট ও অস্ট্রেলিয়ার জেটস্টার যৌথভাবে তৃতীয় হয়েছে।

সামগ্রিকভাবে ইউরোপের এয়ারলাইনগুলোর পারফরম্যান্স এবার খুব একটা ভালো ছিল না। বিভিন্ন বিভাগে ইউরোপের বড় কোনো এয়ারলাইন শীর্ষস্থান অর্জন করতে পারেনি। তবে ইউরোপের যাত্রীদের পছন্দের এয়ারলাইন হিসেবে ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা ও কেএলএমের নাম উঠে এসেছে।

এয়ারলাইন রেটিংস ডটকমের প্রধান নির্বাহী শ্যারন পিটারসেন বলেন, যাত্রীদের আস্থা ও নিরাপত্তার অনুভূতি দীর্ঘদিনের ধারাবাহিক সেবার মাধ্যমে তৈরি হয়। এবারের ফলাফলে সিঙ্গাপুর এয়ারলাইনস ও কান্তাসের মতো প্রতিষ্ঠিত বিমান সংস্থার প্রতি যাত্রীদের আস্থার বিষয়টি প্রতিফলিত হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

নতুন নেতৃত্বে ডিএসএসএ-ইউকে, চেয়ারম্যানকে অভিনন্দন

যুক্তরাজ্যভিত্তিক ডাকসিন সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএসএ)-ইউকের নবনির্বাচিত চেয়ারম্যান ও নতুন ব্যবস্থাপনা কমিটিকে...

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত রাশিয়া

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক...

ইরানের ভয়ে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড...

ইরানের মিনাবে হামলার শিকার স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আইআরজিসি কমান্ডারের প্রয়াত স্ত্রী

দক্ষিণ ইরানের মিনাব শহরে সাম্প্রতিক হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়টি দেশটির ইসলামি...

;