বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরে ভারত যাওয়ার পাশাপাশি আসন্ন ব্রিকস (BRICS) সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
জয়সওয়াল বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। এর পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নিতে পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠককে ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের নিয়ম অনুযায়ী, আঞ্চলিক জোটগুলোর প্রধানদের সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ আমন্ত্রণ জানানো হয়।
এরই ধারাবাহিকতায় বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়ে এ আমন্ত্রণ জানানো হয়।
প্রয়াত চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২...
ByDesk ReportAugust 12, 2026কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অগণিত বাড়িঘর ও বহুতল ভবন ধসে এখন পর্যন্ত অন্তত ২৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয়...
ByDesk ReportAugust 12, 2026আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল...
ByDesk ReportAugust 13, 2026মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবদুর রউফ মোল্লা নামে এক...
ByDesk ReportAugust 13, 2026দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল...
ByDesk ReportAugust 13, 2026বুক ও পেট জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করা কুষ্টিয়ার দৌলতপুরের বহুল আলোচিত...
ByDesk ReportAugust 13, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment