Home সাম্প্রতিক পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট
সাম্প্রতিক

পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

Share
Share

দিনাজপুর কোতোয়ালি থানায় এক পুলিশ পরিদর্শককে থাপ্পড় ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কৃষক দল নেতা মজিবর রহমানের মুক্তির দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দিনাজপুর শহরের চারটি প্রধান প্রবেশপথসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। এতে দিনাজপুরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যাত্রীরা।

শ্রমিক ইউনিয়নের নেতাদের অভিযোগ, গ্রেপ্তারের পর থানা হেফাজতে মজিবর রহমানকে মারধর করা হয়েছে। তাঁর নিঃশর্ত মুক্তি, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীর অপসারণ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক নওয়াবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং ঘটনা তদন্তে কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

শ্রমিক নেতারা জানান, দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে।

মজিবর রহমান জেলা কৃষক দলের সদস্যসচিব ও সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা। তিনি বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য এবং একটি ইজিবাইক গ্যারেজের মালিক। তবে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার তাঁকে সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে কোতোয়ালি থানায় যান সিআইডির পরিদর্শক নওয়াবুর রহমান। তিনি তখন সাদাপোশাকে ছিলেন। একই সময়ে ওসির সঙ্গে দেখা করতে থানায় যান মজিবর রহমান। ওসি থানায় না থাকায় ওসির কক্ষের সামনে নওয়াবুরের কাছে তাঁর অবস্থান জানতে চান মজিবর। এ সময় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মজিবর তাঁকে থাপ্পড় মারেন বলে পুলিশ জানায়।

পরে ওই রাতেই নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় বর্তমানে কারাগারে আছেন মজিবর।

মঙ্গলবার সকাল ১০টার পর বালুয়াডাঙ্গা, সরকারি কলেজ মোড়, সিএন্ডবি মোড় ও ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে বাস-ট্রাক দাঁড় করিয়ে অবরোধ করতে দেখা যায় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের। স্থানীয় লোকজনের দাবি, অবরোধের কারণে অ্যাম্বুলেন্স চলাচলও ব্যাহত হচ্ছে।

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবদুল কাইয়ুম বলেন, ‘মজিবর রহমান যে অপরাধ করেছেন, শাস্তি হিসেবে যথাযথ আইন প্রয়োগ করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে তিনি আমাদের শ্রমিক সংগঠনের সদস্য। থানা হেফাজতে তাঁকে মারধর করা হয়েছে। তাঁকে বেধড়ক পেটানো হয়েছে, এমনকি হাঁটতেও পারছিলেন না।’

তবে থানা হেফাজতে মজিবর রহমানকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম। তিনি বলেন, ‘থানা হেফাজতে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। থানায় মজিবর রহমানের স্বজন, রাজনৈতিক কর্মী ও শ্রমিক ইউনিয়নের অনেকেই ছিলেন। তারপরও যেহেতু অভিযোগ উঠেছে, বিষয়টি তদন্ত করা হবে।’

ওসি মোহাম্মদ নূরনবীর অপসারণের দাবির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ওসি যদি দিনাজপুরের মানুষকে প্রত্যাশিত সেবা দিতে ব্যর্থ হন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চয়ই আমলে নেবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

ভারতে বাড়ির সামনে মদ পানে বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

;